ডায়মন্ডহারবারে রবীন্দ্রনাথ ও নজরুলের মূর্তিতে কালি লাগালো দুষ্কৃতীরা - The News Lion

ডায়মন্ডহারবারে রবীন্দ্রনাথ ও নজরুলের মূর্তিতে কালি লাগালো দুষ্কৃতীরা




দি নিউজ লায়ন ;   দক্ষিন ২৪ পরগনার  ডায়মন্ডহারবারে  রবীন্দ্রনাথ এবং নজরুলের মূর্তিতে কালি লাগিয়ে দিল দুষ্কৃতীরা। সরিষা ২৪৬ মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের সামনে পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ এবং কবি নজরুলের মূর্তি। অভিযোগ, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন দুটি মূর্তিতেই লাল কালি লাগিয়ে দেয়া হয়েছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।


 খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, গোটা ঘটনার পেছনে রয়েছে বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। বাংলার কৃষ্টি,সংস্কৃতিকে এভাবেই নষ্ট করতে চাইছে তারা। রেয়াত করা হচ্ছে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলকেও। 


ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। কারা এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.